শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজারে বৈপ্লবিক পরিবর্তনের আভাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরুর
spot_img
spot_img

শেয়ারবাজারে বৈপ্লবিক পরিবর্তনের আভাস অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরুর

ডেইলি শেয়ালবাজার ডেস্ক: দেশের সামগ্রিক অর্থনীতি এবং শেয়ারবাজারে বড় ধরনের সংস্কারের মাধ্যমে আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, আগামীতে দেশ গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হবে।

চট্টগ্রামের এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণের রোডম্যাপ নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বিগত সময়ে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারে বর্তমান সরকার বেশ কিছু কার্যকরী ও জোরালো পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া দেশে দীর্ঘদিনের বিদ্যমান ‘পৃষ্ঠপোষকতার রাজনীতি’ বা বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করার সংস্কৃতি আর চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও বলেন, আসন্ন অর্থবছর-এর বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না; বরং এটি হবে দেশের অর্থনীতিকে মুক্ত করার এবং শক্তিশালী উত্তরণের একটি সুনির্দিষ্ট দলিল।

গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে আলোকপাত করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনমতের প্রতিফলন ঘটেছে এবং গণতন্ত্র ফিরে এসেছে। এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো চট্টগ্রামকে কেবল কাগজে-কলমে নয়, বরং প্রকৃত অর্থে একটি শক্তিশালী বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে বন্দরনগরীর ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বন্দরের কার্যক্রমে আধুনিকায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে বাণিজ্যিক রাজধানীর মূল ভিত্তি।

দেশের বর্তমান বেকারত্ব সমস্যা এবং কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। সরকার এমন একটি অর্থনৈতিক মডেল নিয়ে কাজ করছে যেখানে সাধারণ জনগণ সরাসরি অর্থনীতির সুফল ভোগ করতে পারবে। বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করার মাধ্যমেই কর্মসংস্থান বাড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সরকারের প্রতিটি পদক্ষেপ এখন থেকে জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই পরিচালিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments