মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট
spot_img
spot_img

সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের নেওয়া পরিকল্পনা জানতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এমন তথ্য জানাতে বলা হয়েছে। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছে।

বুধবার এ বিষয়ে এক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা, এর আগে ২০১৭ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণের স্থান চিহ্নিতকরণ এবং সেখানে বঙ্গবন্ধুর আঙুল উঁচানো স্ট্যাচু নির্মাণের নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেছিলেন আইনজীবী ড. বশির আহমেদ।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন। সেই রুলের শুনানির জন্য আবেদনটি সম্প্রতি উপস্থাপন করেন ড. বশির আহমেদ।

আদালতে তিনি নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

২০১৭ সালে জারি করা রুলে হাইকোর্ট ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পুনর্নির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উচানো স্ট্যাচু কেন নির্মাণ করা হবে না তা জানতে চেয়েছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments