ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
তথ্যমতে, কাট্টালি টেক্সটাইল ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
অন্যদিকে এস.আলম কোল্ড রোল্ড ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের ডিভিডেন্ড কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পরযন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পরযন্ত ডিভিডেন্ড সংগ্রহ করা যাবে।
যারা চট্টগ্রাম এবং কক্সবাজারের বিনিয়োগকারী তাদের ডিভিডেন্ড এস.আলম ভবন,২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কাট্টালি টেক্সটাইল ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ। অন্যদিকে এস.আলম কোল্ড রোল্ড স্টিল ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments