ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সোনালী আঁশ লিমিটেড।
তথ্যমতে, কোম্পনিগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। অন্যদিকে ফরচুন সুজ ক্যাশ ডিভিডেন্ড শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে সিমটেক্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ফরচুন সুজ ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস। ফু-ওয়াং ফুড ২ শতাংশ ক্যাশ এবং ফার কেমিক্যাল ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল ৫ শতাংশ ক্যাশ ও সোনালী আঁশ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments