শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন
spot_img
spot_img

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৬ কোটি ৯৬ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড ২ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments