ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
আমান ফিড লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করা হতে পারে।
ওয়ালটন হাইটেক লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments