শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে সূচক, বেড়েছে লেনদেন
spot_img
spot_img

বেড়েছে সূচক, বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১০ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৩৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৫২৪টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৯২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৬ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.২৭ শতাংশ বা ১২২.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৯৮.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯.৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ১৪৭টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ২২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৭ শতাংশ বা ৫৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৮৯.০৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৭ শতাংশ বা ৩৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৪২.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮৪৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments