রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপাঁচ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংকের সব কার্যক্রম
spot_img
spot_img

পাঁচ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংকের সব কার্যক্রম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মার্কেন্টাইল ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ব্যাংকের সব ধরণের ব্যাংকিং কার্যক্রম আগামি ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে। বুধবার মার্কেন্টাইল ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচ্য এ সময়ে ব্যাংকের সকল ধরণের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ), ইসলামী ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আরও সুরক্ষিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডাটা সেন্টার স্থাানান্তরের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও সুরক্ষিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।উল্লেখ্য, তৃতীয় প্রজন্মের ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা রয়েছে, এর মধ্যে ২৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে ব্যাংকটি। এছাড়াও দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের ১৮৫টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১০২টি এজেন্ট আউটলেট রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments