ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক গত ১৩ মে ২০২৬ তারিখে পাঠানো এক চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করে। পুনর্গঠিত পর্ষদে তিনজনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ. কে. এম. এহসান, কে. এম. হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মো. হাফিজুর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আমিন মাসুদ।
সংশ্লিষ্টদের মতে, নতুন পর্ষদ গঠনের ফলে আইসিবি ইসলামিক ব্যাংকের কার্যক্রমে আরও গতি আসবে এবং সুশাসন জোরদার হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments