ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনির্বায কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পর্ষদ সভা গতকাল ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments