সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল
spot_img
spot_img

পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী কোম্পানি বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে।ম

এ সংক্রান্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) দায়িত্ব দিয়েছে কোম্পানিটি।

এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় আইসিবি বিআরবি ক্যাবলকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে।

রোববার (২৪ মে) কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার থেকে বিআরবি ক্যাবল কত টাকা উত্তোলন করবে, সে বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বা হিসাব বিবরণী পর্যালোচনা করার পর মূলধন উত্তোলনের পরিমাণ চূড়ান্ত করা হবে বলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে দেশের পুঁজিবাজারে দুটি ক্যাবল প্রস্তুতকারী কোম্পানি তালিকাভুক্ত আছে। কোম্পানি দুটি হচ্ছে- ইস্টার্ন ক্যাবলস ও বিবিএস ক্যাবলস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments