সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খুরশীদ আলম। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান পদত্যাগ করার পরপরই তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে ইতোমধ্যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিভিত্তিকভাবে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান খুরশীদ আলম। তবে একই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। ওই সময় আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও দায়িত্ব ছাড়েন।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করার পর তাকে চেয়ারম্যান করা হয়েছিল।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান-এর পদত্যাগের বিষয়টি ওই সভায় আলোচনায় আসার কথা ছিল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ওমর ফারুক খানকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা রয়েছে। রোববার তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments