ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ.আর টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
আর ফোলিও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড কোম্পানির শেয়ার অফিসে বিতরণ করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পরযন্ত কোম্পানির শেয়ার অফিস থেকে ডিভিডেন্ড সংগ্রহ করা যাবে।
আর যারা ডিভিডেন্ড সংগ্রহ করতে ব্যর্থ হবে, তাদের ডিভিডেন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৩ ফেব্রুয়ারির পর পাঠানো হবে।
৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে এইচ.আর টেক্সটাইল ১০ শতাংশডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments