রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনতুন এটিসি টাওয়ারে বাড়ল আয়, তিন মাসে রেকর্ড ১৯৯ কোটি টাকা
spot_img
spot_img

নতুন এটিসি টাওয়ারে বাড়ল আয়, তিন মাসে রেকর্ড ১৯৯ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার চালুর পর ফ্লাইং ওভার চার্জ আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে এ খাতে আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ১৫ লাখ টাকা এবং ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি ৫৩ লাখ টাকায়। অর্থাৎ দুই বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৪২ কোটি টাকা।

২০২৫ সালের ডিসেম্বরে আধুনিক রাডার সিস্টেমসহ নতুন এটিসি টাওয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয়। গত ২০ এপ্রিল বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

নতুন ব্যবস্থায় এস-ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড-এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে সক্ষম। এতে আকাশপথ নজরদারি আরও কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, আগে বঙ্গোপসাগরসংলগ্ন আকাশসীমার বড় একটি অংশ নজরদারির বাইরে থাকায় অনেক উড়োজাহাজ ফ্লাইং ওভার ফি এড়িয়ে যেত। নতুন প্রযুক্তির কারণে সেই ফাঁক এখন বন্ধ হয়েছে।

ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহযোগিতায় জি-টু-জি ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পে ব্যয় হয়েছে ৯৪২ কোটি টাকা, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে সম্পন্ন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments