ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানি দুটির শেয়ার দরও ১০.০০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ৯.৯৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৯.৮৯ শতাংশ, সাইফ পাওয়ারটেক ৯.৮৪ শতাংশ, বিআইএফসি ৯.৭৬ শতাংশ, নুরানী ডাইং ৯.৬৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ৯.৫৭ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংস ৯.৪৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments