ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি । কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনার্স, বেঙ্গল উইন্ডসর ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)।
অন্যদিকে ডেল্টা স্পিনার্সের লেনদেন শেষ হবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে রোববার (২২ ফেব্রুয়ারি)।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments