বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
spot_img
spot_img

ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি যুদ্ধক্ষমতা বিল পাস হয়েছে। তিন মাস ধরে চলা এ সংঘাতের পর প্রথমবারের মতো কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে যুদ্ধ বন্ধে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার পক্ষে অবস্থান নিয়েছেন।

বুধবার প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ২১৫ এবং বিপক্ষে ২০৮ ভোট পড়ে। চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

এই প্রস্তাব পাসের ফলে ইরানের সঙ্গে চলমান ‘শত্রুতামূলক সংঘাত’ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে প্রেসিডেন্টের বাধ্যবাধকতা তৈরি হলো।

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে এটিই প্রথম প্রচেষ্টা নয়, তবে এবারই প্রথম এমন কোনো প্রস্তাব পাস হলো। এর আগের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। প্রতিনিধি পরিষদের এই সিদ্ধান্ত এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব পাসের ক্ষেত্রে গতি সঞ্চার করবে।

তবে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে পাস হলেও প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো কিছুই আইনে পরিণত হয় না। আর এই কারণেই ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতা সীমিত করার যেকোনো প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ভেটো দেবেন।

অবশ্য মার্কিন সংবিধান অনুযায়ী, মার্কিন সেনা কোথাও পাঠানো হবে কি-না, তা নিয়ে বিতর্ক ও ভোট দেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে, হোয়াইট হাউসের নয়। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালনে কংগ্রেসের একধরনের অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও, এবারই প্রথম তারা জোরালোভাবে নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাল।

ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন একটি কক্ষ থেকে এমন প্রস্তাব পাস হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য সত্যিই একটি বিরল ধাক্কা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments