ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৭.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫২.৫৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭৬৫টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৯২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৮ শতাংশ বা ৯৭.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৫.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬০.২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৩৬১টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ১৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৬৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫.০৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৪ শতাংশ বা ৪২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৫৬.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬ লাখ ১৬ হাজার ৭৩৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments