মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
spot_img
spot_img

আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন বছরেরও বেশি সময় পর দেশের শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আজ থেকে শেয়ারবাজারে শেয়ারের দর স্বাভাবিকভাবে ওঠানামা করবে।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ -এর শেয়ারদরের ওপর আরোপিত ফ্লোর প্রাইসও তুলে নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের শেয়ারবাজার পুরোপুরি ফ্লোর প্রাইসমুক্ত হলো।

সোমবার (৮ জুন) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা ফ্লোর প্রাইস সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে এই দুই কোম্পানির শেয়ারের ক্ষেত্রে ২০২১ সালের ১৭ জুনের সার্কিট ব্রেকার নীতি কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী শেয়ারের দাম দৈনিক সর্বোচ্চ ১০ শতাংশ থেকে সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারবে। শেয়ারের দামের স্তর অনুযায়ী বিভিন্ন হার প্রযোজ্য হবে।

২০০ টাকা পর্যন্ত দামের শেয়ারে ১০ শতাংশ পর্যন্ত পরিবর্তন হবে। ২০০ টাকার বেশি থেকে ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ, ৫০০ টাকার বেশি থেকে ১ হাজার টাকা পর্যন্ত ৭ দশমিক ৫ শতাংশ, এবং ১ হাজার টাকার বেশি থেকে ২ হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে ওঠানামা করবে।

এছাড়া ২ হাজার টাকার বেশি থেকে ৫ হাজার টাকা পর্যন্ত শেয়ারে ৫ শতাংশ এবং ৫ হাজার টাকার বেশি হলে ৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত ওঠানামা প্রযোজ্য হবে।

শেয়ারবাজার স্বাভাবিক লেনদেনে ফেরাতে সম্প্রতি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানায়। তাদের মতে, দীর্ঘদিন ফ্লোর প্রাইস থাকায় অনেক শেয়ারের লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল এবং বিনিয়োগকারীদের জন্য সমস্যা তৈরি হয়েছিল।

শেয়ারবাজারে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘোষণা দিয়েছিলেন যে ভবিষ্যতে আর ফ্লোর প্রাইস থাকবে না। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার পুরো শেয়ারবাজার ফ্লোর প্রাইসমুক্ত করা হলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments