মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?
spot_img
spot_img

তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পর্দার পেছনের কারিগর যখন নিজেই সৌন্দর্যের আলো ছড়ান, তখন ক্যামেরার সামনে তাঁর দাঁড়ানো স্রেফ সময়ের ব্যাপার মাত্র! বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঠিক তেমনই এক নতুন ঝড় তুলেছেন রিজুতি আহমেদ স্বর্ণা। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডের চেনা ছক ভেঙে পর্দার সামনে নয়, ঢালিউডে তাঁর পা রাখা রাজকীয়ভাবে—একদম প্রযোজকের আসনে বসে। মেগাস্টার শাকিব খানের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ ঘটিয়েছেন এই সুন্দরী। আর প্রথম সিনেমাতেই বাজিমাত! ‘রকস্টার’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার নতুন এক গুঞ্জন ডালপালা মেলছে ঢালিউডের আনাচে-কানাচে। প্রযোজক স্বর্ণা কি তবে এবার নিজেই নতুন নায়িকা হিসেবে ধরা দিতে যাচ্ছেন ক্যামেরার সামনে?

নিজের এই নতুন পথচলা নিয়ে উচ্ছ্বসিত রিজুতি আহমেদ স্বর্ণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই যাত্রা আমার জীবনের নতুন এক অধ্যায়। দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর বাংলা সিনেমায় কাজ শুরু করলাম, তাও আবার মেগাস্টারের সঙ্গে! তবে ‘রকস্টার’-এর এই যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। কঠিন হলেও এই পথচলা আমাকে অনেক কিছু শিখিয়েছে। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে পুরো ‘রকস্টার’ টিম মুগ্ধ ও কৃতজ্ঞ।‘

সময়ের এই আলোচিত প্রযোজক আগামীতে নিজেই নায়িকারূপে পর্দায় হাজির হবেন কিনা—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে স্বর্ণা বেশ রহস্যই জিইয়ে রাখলেন। মৃদু হেসে তিনি বলেন, ‘আসলে একটি সাক্ষাৎকারের পর দর্শকদের অনেকেই দেখছি সেই ভিডিওটি শেয়ার করে আমাকে অভিনয় করার উৎসাহ দিচ্ছেন। সবার এই আগ্রহ আমাকে নতুন করে ভাবাচ্ছে। এখন দেখা যাক, সময় আসলে আমাকে কোন দিকে নিয়ে যায়।‘

অভিনয় নিয়ে এখনই চূড়ান্ত কিছু না জানালেও, ভিজ্যুয়াল মিডিয়া নিয়ে নিজের বড় স্বপ্নের কথা লুকাননি এই নারী প্রযোজক। কাজের প্রতি নিজের তাড়না প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই। তাই আগামী দিনগুলোতেও বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং এই সৃজনশীল মিডিয়া জগতের জন্য কাজ করে যেতে চাই। নতুন গল্প বলতে চাই, নতুন স্বপ্ন গড়তে চাই। আমার মূল লক্ষ্য বাংলাদেশের কনটেন্ট ও চলচ্চিত্রকে বিশ্ব দরবারে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া।‘

সিনেমার পেছনে থেকে যিনি প্রথমবারেই বাজিমাত করেছেন, তিনি সামনের দিনে পর্দার সামনে আসেন নাকি পেছনেই রাজত্ব করেন, সেটাই এখন দেখার বিষয়। তবে স্বর্ণার ভাষায়, ‘এই যাত্রা এখনও শেষ হয়নি। বরং মনে হয়, সত্যিকারের যাত্রা এখনই শুরু।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments