বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসবচেয়ে দামি সোনার পোশাক উঠল প্রদর্শনীতে, দাম কত
spot_img
spot_img

সবচেয়ে দামি সোনার পোশাক উঠল প্রদর্শনীতে, দাম কত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে প্রদর্শিত হচ্ছে ৫০ লাখ দিরহাম মূল্যের একটি সোনার পোশাক। ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পোশাকটি। বাংলাদেশি মুদ্রায় পোশাকটির মূল্য প্রায় ১৬ কোটি ৭৪ লাখ টাকা।

শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি মিডল ইস্ট শো ২০২৬ নামের প্রদর্শনীতে আসা ব্যক্তিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এ পোশাক। এটি তৈরি করেছে আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি। শারজাহ এক্সপো সেন্টারে প্রথমবারের মতো সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে এটি।

২১ ক্যারেট নিখাদ সোনা দিয়ে তৈরি পোশাকটিতে ১০ কেজির বেশি সোনা ব্যবহার করা হয়েছে। বিলাসবহুল কারুশিল্প ও রেকর্ড মূল্যের পোশাকটি এ অঞ্চলের জুয়েলারিশিল্পের ব্যাপক প্রসার ও বড়সড় অর্জনেরই ইঙ্গিত দেয়।

আজ রোববার প্রদর্শনীটি শেষ হতে যাচ্ছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডগুলো অংশ নিয়েছে। তারা সংগ্রাহক এবং শৌখিন ক্রেতাদের জন্য দুর্লভ গয়না ও নতুন সব নকশার বিশেষ পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান তাদের নতুন ও সীমিত সংস্করণের পণ্য উপস্থাপন করেছে। সালেম শুয়েবি জুয়েলারি আমিরাতি ডিজাইনার শাম্মা আল হাল্লামির সঙ্গে যৌথভাবে ‘আউরা মুসা’ এবং ‘শেখা হিন্দ’ সিরিজের ৫০০টির বেশি নতুন হীরার ডিজাইন প্রদর্শন করেছে।

অন্যদিকে আল আরাবিয়া জুয়েলারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করেছে। এর অন্যতম ‘ইউনিয়ন ফ্রেম’। এতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রতীক এক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।

১৮ ক্যারেট সোনা ও হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণিসমৃদ্ধ ‘পাম’ কালেকশনসহ মুক্তা ও কাস্টম ব্রাইডাল সেট প্রদর্শন করছে জাওহারা জুয়েলারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments