মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচুক্তি চূড়ান্তের পর যুদ্ধ সমাপ্তির ঘোষণা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
spot_img
spot_img

চুক্তি চূড়ান্তের পর যুদ্ধ সমাপ্তির ঘোষণা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর গতকাল যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, সমঝোতা স্মারকটি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ জুন) এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান ও লেবাননের যুদ্ধ শেষ করার বিষয়টি পরস্পর সংযুক্ত। লেবাননে যেকোনো দখলদারিত্বকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখবে।

তিনি বলেন, এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলের হামলাকে ‘কখনোই মেনে নেওয়া হবে না’। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের ধারাবাহিকতা সমঝোতা স্মারকের লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা দুটি পর্যায়ে বিভক্ত হবে। প্রথম পর্যায়ে হরমুজ প্রণালি উন্মুক্তকরণ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরান পুনর্গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, আলোচনার পরবর্তী পর্যায়ে পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো চূড়ান্ত চুক্তির মাধ্যমে সমাধান করা হবে।

শান্তি চুক্তি ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, জাহাজ চলাচল শুরু হয়েছে, তেলবাহী অনেক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে আসছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক অভিযান বন্ধের কথা নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যম এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে তুলে ধরছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, কাতারি মধ্যস্থতাকারীরা তেহরানে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা দীর্ঘ আলোচনা চালিয়ে এই প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেখিয়ে দেওয়া হয়েছে যে তাদের কাছে পরাজয় ও আত্মসমর্পণ মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের এখনও গভীর অবিশ্বাস রয়েছে। চুক্তিটি কেবল ‘উত্তেজনা কমানোর একটি পদক্ষেপ মাত্র’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments