ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আবারও ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) থেকে সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। একই সঙ্গে ব্যাংকটিকে স্বল্পমেয়াদি এসটি-১ রেটিং এবং স্থিতিশীল আউটলুক দেওয়া হয়েছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করল ইবিএল।
বুধবার (১৭ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই স্বীকৃতি ইবিএলের ধারাবাহিক আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, শক্তিশালী সম্পদভিত্তি এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। এর মাধ্যমে সুশাসন, উদ্ভাবন এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ইবিএলের দৃঢ় অবস্থান আরও সুসংহত হয়েছে।
এই রেটিং ইবিএলের শক্তিশালী মূলধনভিত্তি, পর্যাপ্ত তারল্য, সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা এবং ধারাবাহিক কার্যক্রমগত সাফল্যের স্বীকৃতি বহন করে। একই সঙ্গে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতেও উচ্চমানের করপোরেট সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতারও প্রমাণ দেয়।
সর্বোচ্চ ক্রেডিট রেটিংয়ের এই ধারাবাহিক অর্জন ইবিএলের আর্থিক শৃঙ্খলা, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনের প্রতি অটল প্রতিশ্রুতির প্রতিফলন। এর ফলে বিনিয়োগকারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনদের আস্থা আরও সুদৃঢ় হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments