বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৮ জুন) এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments