বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির এমওইউতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
spot_img
spot_img

ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির এমওইউতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধানের পথে অগ্রসর হতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার (১৮ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ট্রাম্প এ সমঝোতা স্মারকে সই করেন বলে জানানো হয়েছে।

ট্রাম্পের সই করার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তিটিতে সংঘাত ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত ১৪টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইরান যুদ্ধের অবসান, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক মজুতের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকে (এমওইউ) সই করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: আহমাদ মইনি জাম/আইআরএনএ

এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চুক্তিটি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সমঝোতা স্মারকে সই করেছেন। ছবি: শেহবাজ শরীফের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এদিকে, মার্কিন ও ইরানি আলোচকরা আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments