শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকওয়াশিংটনে আগামী সপ্তাহে হবে ইসরায়েল-লেবাননের আলোচনা
spot_img
spot_img

ওয়াশিংটনে আগামী সপ্তাহে হবে ইসরায়েল-লেবাননের আলোচনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে আগামী সপ্তাহে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্র এমন এক সময় একথা জানাল যখন লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

শুক্রবারের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে কথা বলেছেন এবং ‘জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েলের সাথে লেবাননের দ্বিপাক্ষিক আলোচনাই সহিংসতার এই চক্র অবসানের একমাত্র বাস্তবসম্মত পথ’।

এতে জানানো হয়, দুজনে ২৩ ও ২৫ জুন নির্ধারিত আসন্ন আলোচনা নিয়ে মতবিনিময় করেছেন। এই আলোচনা ‘যেখানে দুটি সার্বভৌম সরকার একটি স্থায়ী শান্তির দিকে অগ্রগতি লাভ করবে’ বলেও উল্লেখ করা হয়।

গত এপ্রিল মাসে ইসরায়েল ও লেবানন দ্বিপাক্ষিক আলোচনা শুরু করে। এটি ১৯৯৩ সালের পর দুই দেশের প্রথম সাক্ষাত। এপ্রিল ও জুনে বৈঠকের পর যুদ্ধবিরতির ঘোষণা দেয় দুই দেশ। তবে এই আলোচনায় যুক্ত ছিল না হিজবুল্লাহ। সর্বশেষ সংঘর্ষে মধ্যরাত থেকে দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments