শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘বনলতা এক্সপ্রেস’-এর পর এক সিনেমায় রাজ-সাবিলা
spot_img
spot_img

‘বনলতা এক্সপ্রেস’-এর পর এক সিনেমায় রাজ-সাবিলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেল ঈদুল ফিতরে মুক্তি পায় হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তারকাবহুল এ সিনেমাটি দেশে রেকর্ড পরিমাণ ব্যবসাও করে। বিদেশ ও বিদেশের বাজারে (বিশেষ করে উত্তর আমেরিকায়) আয়ের দিক থেকে বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বক্স অফিস রেকর্ড গড়ে সিনেমাটি।

এতে ডা. আশাহাব ও চিত্রা চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সিনেমাটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় জুটি হয়েছিলেন তারা। দুই চরিত্রে আলাদা নজর কেড়ে দর্শক প্রশংসিতও হয়েছেন রাজ-সাবিলা।

এদিকে গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমাই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স ঢালিউডের সুপারহিট ৪ সিনেমা আবারও বড় পর্দায় দেখার সুযোগ। এই তালিকাতেও রাজ-সাবিলার বনলতা এক্সপ্রেস আবার বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এরই মধ্যে এলো নতুন খবর। তারা নতুন একটি সিনেমাতে জুটি হিসেবে কাজ করছেন।

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা জোবায়ের ইবনে বকর। সূত্র বলছে, সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে। যে প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে পরপর তিনটি সিনেমা প্রযোজনা করেছে। এখন তারা রাজ-সাবিলাকে নিয়ে এই সিনেমাটি প্রযোজনা করবেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের বরাতে জানা যায়, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হবে। তবে এখনও শুটিং টাইম ও অন্যান্য কলাকুশলী কিছুই চূড়ান্ত নয়। তবে শিগগিরই সব চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিষয়টি নিয়ে পরিচালক জোবায়ের ইবনে বকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমা নির্মাণ করা আমার স্বপ্ন। আমি সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। সবই রয়েছে প্রাথমিক পর্যায়ে। এখনও কিছুই চূড়ান্ত নয় বলতে পারেন। কারা অভিনয় করবেন সেটাও জানানোর মতো কিছু হয়নি। তবে চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবেই সব জানাব।

বিষয়টি নিয়ে নায়ক শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেক সিনেমার গল্পই তো আসে, গল্প নিয়ে আলোচনাও হয়; কিন্তু চূড়ান্ত কিছু না হলে তো বলা যায় না। যে ছবির কথা বলছেন সেটা চূড়ান্ত হলে অবশ্যই সব জানতে পারবেন।’

জানা গেছে, আপাতত নতুন কাজে যুক্ত হওয়ার আগে কিছুটা সময় নিজের জন্য রাখতে চান সাবিলা নূর। আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। সেখানে বাবা-মা ও বড় বোনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। সফরের শুরুতে কয়েক দিন নিউইয়র্কে থাকবেন। কারণ, সেখানে একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে অংশ নেবেন তিনি।

গেল ঈদুল আজহায় সাবিলা নূর অভিনীত রকস্টার সিনেমা মুক্তি পায়। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে সাবিলা নূর অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। একজন রকস্টারের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা, প্রেম ও সম্পর্ক নিয়ে এই সিনেমার গল্প। তবে সিনেমাটি আশানুরূপ সাফল্য পায়নি। এটি ছিল শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয় সাবিলার।

অন্যদিকে গেল ঈদুল আজহায় শরিফুল রাজ অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments