ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় আজ রবিবার রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।
এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে।
প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের চার মাস পর তারেক রহমান রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এলেন। দুই দিনের সফর শেষ করে আগামীকাল সোমবার রাতেই প্রধানমন্ত্রী চীন সফর শুরু করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments