সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের মাঝে বড় ধাক্কা খেলো জার্মানি
spot_img
spot_img

বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা খেলো জার্মানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চোটের কারণে চলমান বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লোটারবেক। জার্মান সংবাদমাধ্যম স্কাই জার্মানির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে গোড়ালিতে চোট পান নিকো শ্লোটারবেক। চোট পাওয়ার পরও তিনি প্রথমার্ধের বাকি সময় মাঠে ছিলেন। তবে বিরতির পর তার পরিবর্তে মাঠে নামেন আন্টোনিও রুডিগার।

পরবর্তীতে এমআরআই স্ক্যানে শ্লোটারবেকের চোটের মাত্রা নিশ্চিত হয়। চিকিৎসকদের মতে, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না এই বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার।

ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে জার্মানি। শ্লোটারবেকের অনুপস্থিতিতে মূল একাদশে জায়গা পাবেন আন্টোনিও রুডিগার। বেঞ্চে অতিরিক্ত বিকল্প হিসেবে থাকবেন ওয়ালদেমার আন্টোন।

শ্লোটারবেকের এই চোট জার্মানির জন্য বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে দলের রক্ষণভাগে অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments