মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগৌরী আমার জীবনে আশীর্বাদ: আমির খান
spot_img
spot_img

গৌরী আমার জীবনে আশীর্বাদ: আমির খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানিয়েছেন, এ বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই জাঁকজমকহীন। বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করছেন তারা। বিয়েটা খুবই ব্যক্তিগত একটা মুহূর্ত। অত্যন্ত সাদামাটা রেজিস্ট্রি বিয়ে, যা শুধু দুই পরিবার এবং খুব ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আমির খান।

বিয়ের বিষয়টিকে জীবনের অত্যন্ত সুখের পর্যায় হিসেবেও বর্ণনা করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এবং গৌরীকে তার জীবনের ‘আশীর্বাদ’ বলেও অভিহিত করেছেন তিনি। এ বিয়েকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনার বিষয়ে আমির খান বলেন, আমি বুঝতে পারছি না— কেন এত উন্মাদনা? তারকাদের বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে অনেক বেশি।

তিনি বলেন, মানুষের আমাদের কাজের প্রতি আগ্রহ থাকা উচিত। ব্যক্তিগত জীবনের প্রতি নয়। আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো তা সত্যিই জানি না। আজকাল কোনো কিছুই চাপা থাকে না বলে জানান তিনি।

আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার যোগাযোগ শুরু হলে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের মার্চ মাসে ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। যেখানে তিনি প্রথম গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেছিলেন— আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। কারণ গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে। ও অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে আমি মানসিক শান্তি পাই।

আমিন খান বলেন, কিরণ রাও ও রীনা দত্তর সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো টেকেনি। গৌরী আমার জীবনে এসেছে বলে আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, এখন এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।

মিস্টার পারফেকশনিস্ট অভিনেতার এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির দুই সন্তান— জুনাইদ ও ইরা খান। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments