বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদ্বিতীয় দিনেও বিক্রেতা সংকটে ই-জেনারেশন
spot_img
spot_img

দ্বিতীয় দিনেও বিক্রেতা সংকটে ই-জেনারেশন

ডেইলি শেয়ারব‍াজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্তির অনুমোদন পেয়ে আজ দ্বিতীয় দিন লেনদেন শুরু করেছে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড। আজ লেনদেনের দ্বিতীয় দিনেও প্রথম ১ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ই-জেনারেশন আজ বুুধবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

এদিন বেলা ১১টা পযর্ন্ত শেয়ারটির দর ৭.৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে সর্বশেষ ২২.৫০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ১৩ বার হাত বদল হয়ে ৯ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

উল্লেখ্য, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ই-জেনারেশনের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। দ্বিতীয় দিন থেকে প্রথম দিনের সর্বশেষ দরের ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments