বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভিনিসিয়ুসের পায়ে বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের রেকর্ড
spot_img
spot_img

ভিনিসিয়ুসের পায়ে বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের রেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এতদিন শীর্ষে ছিল বায়ার্ন মিউনিখ। ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে তাদের পেছনে ঠেলে শীর্ষে উঠে গেল রিয়াল মাদিদ। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির জোড়ায় বিশ্বকাপ ইতিহাসে ফুটবলারদের করা সর্বাধিক গোলের রেকর্ডে এককভাবে শীর্ষে উঠে এসেছে রিয়াল।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ দুই দলে খেলা ফুটবলারদের বিশ্বকাপ গোলসংখ্যা ছিল ৮৪। ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসের প্রথম গোলটি রিয়ালকে এগিয়ে দেয়। পরে দ্বিতীয় গোল করে তিনি ব্যবধান আরও বাড়ান। ফলে রিয়ালের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৮৬, যা বায়ার্ন মিউনিখের চেয়ে দুই গোল বেশি।

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে এই তালিকায় শীর্ষে ছিল বায়ার্ন মিউনিখ (৭৯ গোল)। বার্সেলোনার ছিল ৭৮ এবং রিয়াল মাদ্রিদের ৭৭ গোল। কিন্তু চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্সে হিসাবটাই বদলে দিয়েছে মাদ্রিদের তারকারা।

এই বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের মোট ৯টি নতুন গোলের মধ্যে ৪টি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ৪টি কিলিয়ান এমবাপ্পে এবং ১টি জুড বেলিংহ্যাম। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন ভিনি—মরক্কো ও হাইতির বিপক্ষে একটি করে এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুটি।

অন্যদিকে, জুভেন্টাসের হয়ে খেলা কানাডা ফুটবলার জনাথন ডেভিডের তিন গোল ইতালিয়ান ক্লাবটির মোট গোলসংখ্যা ৬২-তে উন্নীত করেছে। তবে ইন্টার মিলানের কোনো খেলোয়াড় এখনো চলতি আসরে গোলের দেখা পাননি।

এই গল্পে রয়েছে এক বিশেষ মজা। বহু বছর রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি। দুজনে মিলে রিয়ালকে এগিয়ে নিয়েছেন এনে দিয়েছেন শিরোপা। এবার কার্লো ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। আর এখন সেই আনচেলত্তির অধীনেই ভিনিসিয়ুসের জোড়া গোলে ব্রাজিল যেমন গ্রুপসেরা হয়েছে, রিয়ালে না থেকেও কার্লো রিয়ালের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এনে দিয়েছেন।

ভিনিসিয়ুসের উজ্জ্বল পারফরম্যান্স এবং আনচেলত্তির সফল নেতৃত্বে ব্রাজিল যেমন শিরোপার পথে শক্ত অবস্থান তৈরি করেছে, তেমনি রিয়াল মাদ্রিদও যোগ করেছে বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায়।

বিশ্বকাপ ইতিহাসে ক্লাবভিত্তিক সর্বাধিক গোল :
১. রিয়াল মাদ্রিদ — ৮৬ গোল
২. বায়ার্ন মিউনিখ — ৮৪ গোল
৩. বার্সেলোনা — ৮০ গোল
৪. ইন্টার মিলান — ৭১ গোল
৫. জুভেন্টাস — ৬২ গোল

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments