বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থান দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৫ ফেব্রুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৬.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৫.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৪৩৩টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ২০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৬ কোটি ২ লাখ ৯৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৭ শতাংশ বা ৬৭.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৮৫.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২২০.৬৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৮.৮৩ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৫৬.৩৭ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৫৩০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১৫ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৫০.৬০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৯ শতাংশ বা ৩৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৪১.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ ৫ হাজার ৮৪৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments