বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে রবি
spot_img
spot_img

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে রবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার দর বেড়েছে ১০ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৭৭ লাখ ৭৮হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৫০ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওয়ালটনের ৯ দশমিক ১৭ শতাংশ, সামিট পাওয়ারের ৮ দশমিক ৮০ শতাংশ, বিকন ফার্মার ৭ দশমিক ২১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬ দশমিক ৭৬ শতাংশ, এডিএন টেলিকমের ৬ দশমিক ৩১ শতাংশ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments