বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমোজাফফর হোসেন স্পিনিংয়ে আগুনে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
spot_img
spot_img

মোজাফফর হোসেন স্পিনিংয়ে আগুনে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের নতুন স্পিনিং ওয়ারহাউজে (রিং ইউনিট) আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোম্পানির প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮.০৫ মিনিটে কোম্পানির রিং ইউনিট ওয়ারহাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কাঁচা তুলা, ফিনিশড ইয়ার্ন এবং ওয়ারহাউজের শেড পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম কারখানায় পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৬/৭ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। কোম্পানিটি ধারনা করছে আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, যে সব রো কটন, ফিনিশড ইয়ার্ন এবং ওয়ারহাউজ শেড বিমা কোম্পানির অধীনে রয়েছে এবং বিমা কোম্পানি কারখানা জরিপ করার জন্য জরিপকারী নিয়োগ দেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments