বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ডের টাকা পুনঃবিনিয়োগের সুযোগ
spot_img
spot_img

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ডের টাকা পুনঃবিনিয়োগের সুযোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রাস্টি চাইলে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে ফান্ডের অর্জিত আয় ডিভিডেন্ড আকারে বণ্টন না করে তা ফান্ডে পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০১৮তম জরুরি কমিশন সভা গত মঙ্গলবার (৩০ জুন) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সংবাদ বিশ্লেষণ

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডগুলো তাদের অর্জিত আয় পুনরায় বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্পদের প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ পাবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন এ ব্যবস্থার আওতায় ট্রাস্টি বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অর্জিত আয় ফান্ডের মধ্যেই পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments