বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোমেরোকে নিয়ে আর্জেন্টিনা ক্যাম্পে সুখবর
spot_img
spot_img

রোমেরোকে নিয়ে আর্জেন্টিনা ক্যাম্পে সুখবর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিষেকের পর আর্জেন্টিনার রক্ষেণের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ, কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। ওই রোমেরো চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরির কারণে জর্ডানের বিপক্ষে খেলতে পারেননি।

শঙ্কা ছিল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিকে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বে খেলা নিয়েও। তবে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইসএসপিএন জানিয়েছে, কেপ ভার্দের বিপক্ষে একাদশে ফিরবেন রোমেরো। ইনজুরি কাটিয়ে খেলার জন্য ফিট হয়েছেন তিনি। মায়ামি আসার আগে কানসাসে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনও করেছেন ২৮ বছর বয়সী এই স্পার্স ডিফেন্ডার।

মায়ামির স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে অনুশীলন করার কথা রয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। স্টেডিয়ামের গেট বন্ধ করে অনুশীলন করাবেন কোচ লিওনেল স্কালোনি। রোমেরো ওই অনুশীলন দেখে কেপ ভার্দের বিপক্ষে তার খেলার বিষয়টি চূড়ান্ত করতে পারেন আকাশি-সাদা জার্সির কোচ।

এর আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি দাবি করেছে, কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে তিন পরির্বতন নিয়ে নামতে পারে আর্জেন্টিনা। ফিট হওয়া সাপেক্ষে ওতামেন্ডির জায়গায় ফিরবেন রোমেরো। লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো ঢুকতে পারেন শুরুর একাদশে। মেসি ছাড়া দলের কেউ গোল না পাওয়ায় আলবিসেলেস্তে শিবিরে অস্বস্তি আছে। লওতারো মার্টিনেজের জায়গায় শুরুতে খেলতে পারেন জুলিয়ান আলভারেজ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments