শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিগ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস
spot_img
spot_img

গ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্যাস বিল আদায়ের নামে প্রতারণার ঘটনায় গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি প্রতারক চক্র তিতাসের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিতাসের তথ্যমতে, প্রতারকরা মুঠোফোনে কল করে নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করছে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তিতাস গ্যাস জানায়, গ্যাস বিল শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকের মাধ্যমে অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)—বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিলের অর্থ পাঠানো যাবে না।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সন্দেহজনক কোনো ফোনকল বা অর্থ পরিশোধের অনুরোধ পেলে গ্রাহকদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে সরাসরি যোগাযোগ অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments