মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশের নিট রিজার্ভ বেড়ে ২৭.৯৩ বিলিয়ন ডলার
spot_img
spot_img

বাংলাদেশের নিট রিজার্ভ বেড়ে ২৭.৯৩ বিলিয়ন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি দেশের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে স্বল্পমেয়াদি ও সম্ভাব্য দায়দেনা বাদ দেওয়ার পর যে পরিমাণ অর্থ ব্যবহারযোগ্য থাকে, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

এদিকে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে মে ও জুন মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

আকু হলো এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এই ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির অর্থ দুই মাস পরপর পরিশোধ করা হয়।

আকুর সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। বাংলাদেশের সঙ্গে আকুর বাইরের দেশগুলোর আমদানি-রপ্তানি লেনদেন সাধারণত সরাসরি সম্পন্ন হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments