বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৪৫০ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখের ‘কিং’, বড়পর্দায় অভিষেক সুহানার
spot_img
spot_img

৪৫০ কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখের ‘কিং’, বড়পর্দায় অভিষেক সুহানার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। একই সঙ্গে এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং গৌরী খান প্রযোজিত ‘কিং’ নির্মাণে প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে। তবে এ বাজেটের মধ্যে ছবির প্রচারণা ব্যয় এবং শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়। এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল।

বর্তমানে ছবিটির শুটিং চলছে। প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী আগস্টের মধ্যে শুটিং শেষ করে পরে শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির অ্যাকশন দৃশ্য নির্মাণে আন্তর্জাতিক স্টান্ট টিম কাজ করছে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কাজের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। নির্মাতাদের দাবি, শুরুতে যে পরিসরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে।

‘কিং’ সিনেমায় শাহরুখ ও সুহানার পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। ছবির সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

উল্লেখ্য, ‘কিং’ শিরোনামে একসময় নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক কবীর খান একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন, যেখানে অভিনয়ের কথা ছিল হৃতিক রোশনের। পরে প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় নামটির স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করা হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত ‘কিং’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments