বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি
spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না।

এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের শেষে মেলোনিকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে রাজনৈতিক বিনিয়োগ তিনি করেছিলেন, তা নিয়ে তার কোনো দ্বিতীয় চিন্তা আছে কি না।

জবাবে তিনি বলেন, ‘না, আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।

গত এপ্রিল মাসে ট্রাম্প প্রথম প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেন। এর আগে মেলোনি পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছিলেন, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের প্রসঙ্গকে ঘিরে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments