বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকঅত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
spot_img
spot_img

অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের খুজেস্তান প্রদেশের আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে।

জানা গেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।

আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে, এই আনুষ্ঠানিক ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে ড্রোনটিকে প্রতিহত ও ধ্বংস করা হয়। তবে ড্রোনটি কী অভিযানে ছিল কিংবা এটি ধ্বংসে কোন নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, আন্দিমেস্ক শহরটি খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা ইরাক সীমান্তের কাছাকাছি এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলোর লক্ষ্যবস্তুর খুব কাছেই এর অবস্থান।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments