ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৪ কোম্পানি। সবগুলো কোম্পানিই ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ সর্বমোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১০ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৬৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩১ টাকা ২২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ১১ টাকা ৬৮ পয়সা ছিল।
আগামী ২৬ এপ্রিল, সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা।
আগামী ২২ এপ্রিল বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।
ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৮ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড: ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডটি ১ দশমিক ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সা।
ফান্ডটির ডিভিডেন্ড বিতরণে ইউনিটহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments