শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’
spot_img
spot_img

নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিশ্ব নতুন এক ভাইরাস হানা দিয়েছে। ‘কঙ্গো জ্বর’ নামের ওই সংক্রমণে এখনও পর্যন্ত মালিতেই ৭জন মারা গেছেন। এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। এ ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস করোনাভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গেলো মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি (শনিবার) এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান।

মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্চ জাতীয় করোনাভাইরাস থেকে আলাদা।

এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরই মধ্যে একটি কমিটি গঠন করলেও গেলো বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনও কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments