মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশরিয়াহসম্মত অর্থায়নে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
spot_img
spot_img

শরিয়াহসম্মত অর্থায়নে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় শরিয়াহসম্মত ব্যবসা কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে।

রোববার (২ আগস্ট) কোম্পানির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আইপিডিসি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম শুরু হবে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন শরিয়াহসম্মত অর্থায়ন কার্যক্রম চালু হলেও বিদ্যমান প্রচলিত অর্থায়ন কার্যক্রম আগের মতোই সমান্তরালভাবে পরিচালিত হবে। ফলে গ্রাহকরা প্রচলিত ও ইসলামিক-উভয় ধরনের আর্থিক সেবা একসঙ্গে গ্রহণ করতে পারবেন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০ শতাংশ শেয়ার। সরকারের কাছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৪ দশমিক ১১ শতাংশ শেয়ার।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দিয়েছে। ওই বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৮৯ পয়সা। একই সময়ে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা।

আইপিডিসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments