মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান
spot_img
spot_img

হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানকে কোনো ধরনের ফি আদায় করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর এটিই দেশটির জন্য শেষ সুযোগ।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল সম্পূর্ণ বাধাহীন থাকতে হবে। তিনি বলেছেন, ‘এটি অবশ্যই অবাধ থাকতে হবে। আমি তাদের কোনো ধরনের অর্থ আদায় করতে দেব না। যদি কেউ অর্থ আদায় করে, তাহলে আমরা করব। কারণ পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাদের হাতে। আমাদের কাছে অবরোধের ব্যবস্থা আছে।’

ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ট্রাম্পের দাবি, ‘আমরা এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা করছি। ইরানের অনুরোধে হচ্ছে এটি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বিশেষ করে কাতার সমর্থন করছে এই প্রক্রিয়াকে। আরও অনেক দেশ যোগাযোগ করেছে। কিন্তু যদি সমঝোতা না হয়, তাহলে একটি ভালো নথিতে স্বাক্ষর করার জন্য এটিই হবে তাদের শেষ সুযোগ।’

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পুনরায় অবরোধ কার্যকর করার পর থেকে হরমুজ প্রণালিতে ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯টি জাহাজকে অন্য পথে পাঠানো হয়েছে। একই সময়ে দুটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামির হুঁশিয়ারি, যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলে মোতায়েন সামরিক বাহিনী। তার ভাষ্য, গোয়েন্দা সক্ষমতা, পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি, বিশ্বাস, প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে যেকোনো বহিরাগত শত্রু বা সন্ত্রাসী গোষ্ঠীর ভুল পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত হামজেহ সাইয়্যেদ আল-শোহাদা সদর দপ্তরের যোদ্ধারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments