বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী
spot_img
spot_img

মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জীবনের প্রথম অভিনয়, তাও আবার বিশ্বখ্যাত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মেগা বাজেটের সিনেমায়! মাত্র কয়েক মিনিটের উপস্থিতি দিয়েই বিশ্বজুড়ে লাখ লাখ সিনেমাপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি।

বলছি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার জনপ্রিয় দাদি চরিত্র রূপায়নকারী অভিনেত্রী মেরি রিভেরার কথা। ৮২ বছর বয়সে মারা গেছেন এই প্রবীণ অভিনেত্রী।

আমেরিকান সেলিব্রিটি নিউজ পোর্টাল টিএমজেডের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল হাওয়াইয়ের হোনোলুলুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেরি রিভেরা।

গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মেরি রিভেরাকে নিবিড় পরিচর্যায় আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকরা তার পরিবারকে জানান যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। চিকিৎসকদের পরামর্শে পরিবার শেষপর্যন্ত তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার বেদনাদায়ক সিদ্ধান্ত নেয়।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটিই ছিল মেরি রিভেরার জীবনের প্রথম ও একমাত্র চলচ্চিত্র। সিনেমায় তিনি টম হল্যান্ডের বন্ধু নেড লিডসের দাদির ভূমিকায় অভিনয় করেছিলেন।

স্মরণীয় সেই দৃশ্যে দেখা যায়, অন্য ইউনিভার্স থেকে আচমকা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান নেডদের ড্রয়িংরুমে এসে পড়ে। কিন্তু ভূত দেখার মতো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে ফিলিপিনো তাগালগ ভাষায় কথা বলতে থাকেন দাদি!

এমনকি ঘরের সিলিং থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন স্পাইডার-ম্যানকে। এরপর টোবি ম্যাগুইয়ারের আগমন ঘটে। দুই স্পাইডার-ম্যানকে ঘরের জঞ্জাল পরিষ্কার করার তাগিদ দেওয়া সেই কমেডি দৃশ্যটি প্রেক্ষাগৃহে দর্শকদের হাসির রোল তুলেছিল।

মেরি রিভেরার অভিনয়ে আসার গল্পটি বেশ চমৎকার। তার নাতনি অ্যাঞ্জি কেলি ফেসবুকে একটি কাস্টিং বিজ্ঞাপন দেখতে পান, যেখানে ৫০ থেকে ৯০ বছর বয়সী হাওয়াইয়ান-ফিলিপিনো বংশোদ্ভূত একজন দাদি খোঁজা হচ্ছিল। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পরিবারের উৎসাহে অডিশন দেন মেরি এবং সরাসরি সুযোগ পেয়ে যান মার্ভেলের এই কালজয়ী প্রজেক্টে।

টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির পর পরেই তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments