বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইউরোপিয়ান সুপার লিগের ষড়যন্ত্রও করেছিলেন ইনফান্তিনো!
spot_img
spot_img

ইউরোপিয়ান সুপার লিগের ষড়যন্ত্রও করেছিলেন ইনফান্তিনো!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একের পর এক বিতর্ক ফাঁস হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে। এবার ফাঁস হল ভেস্তে যাওয়া বিদ্রোহী লিগ ‘ইউরোপিয়ান সুপার লিগ’-এর ষড়যন্ত্রের পেছনেও নাকি ছিলেন ইনফান্তিনো! এমনকি এই নতুন প্রতিযোগিতাটির নাম ‘ফিফা সুপার লিগ’ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছিল। আজ দ্য গার্ডিয়ান জানিয়েছে এই খবর।

২০২১ সালের এপ্রিলে বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে ২০ দলের এই বিতর্কিত লিগ প্রস্তাবের খবরটি সামনে আসে। আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম- এই ছয়টি ইংলিশ ক্লাবই টুর্নামেন্টে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছিল। প্রতিষ্ঠাতা সদস্য রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান এবং জুভেন্টাস সহ ১৫টি স্থায়ী দল এবং যোগ্যতার ভিত্তিতে আসা আরও ৫টি দলকে নিয়ে একটি নতুন প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা গড়ে তোলার পরিকল্পনা ছিল এটি।

এই প্রস্তাবিত টুর্নামেন্টের বাইরে থাকা অন্যান্য দল, ফুটবল গভর্নিং বডি এবং বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের তীব্র ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত এই সুপার লিগের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে এবং তা বাতিল হয়ে যায়।

সে সময় উয়েফার কংগ্রেসে বক্তব্য রাখার সময় ফিফা সভাপতি ইনফান্তিনো দাবি করেছিলেন, তার সংস্থা এই প্রস্তাবিত লিগের তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি তখন বলেছিলেন,‘ফিফায় আমরা কেবল একটি সুপার লিগ তৈরির তীব্র প্রতিবাদই জানাতে পারি, যা একটি বন্ধ দরজার প্রতিযোগিতা এবং যা বর্তমান ফুটবল ব্যবস্থা, লিগ, অ্যাসোসিয়েশন, উয়েফা ও ফিফা— সবকিছুর বাইরে গিয়ে তৈরি করা হচ্ছে।’
তবে ‘দ্য গার্ডিয়ান’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফাঁস হওয়া চাঞ্চল্যকর নথিগুলো দাবি করছে ইনফান্তিনো নিজেই এই বিদ্রোহী পরিকল্পনার একটি বড় অংশ ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরের একটি টার্ম শিট (যা সাধারণত চূড়ান্ত চুক্তির পূর্ববর্তী রূপ) বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন এই লিগটিকে ফিফার ব্র্যান্ডিংয়ে নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়, ফিফাকে সুপার লিগে অগ্রাধিকারমূলক ইক্যুইটি শেয়ার দেওয়া হতো। তাতে টুর্নামেন্টের ফরম্যাট, সময়সূচি পরিবর্তন, প্রধান নির্বাহী নিয়োগ এবং অর্থ বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেত ফিফা। বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার ঠিক এক সপ্তাহ পর আবারও বিতর্কে জড়ালেন ইনফান্তিনো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments