ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন—হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে আমেরিকাকে ‘আচরণ’ পরিবর্তন করতে বলে ওই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্ত মেনে নেয় তবেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে। অন্যথায় ইরানের হাতেই থাকবে এ পথের নিয়ন্ত্রণ।
মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদ্যনিযুক্ত সচিব মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউকে এ কথা জানান।
দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, রেজাই বলেন, আমেরিকা তার আচরণ পরিবর্তন না করা এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।
এর আগে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তিনি বলেন, প্রণালিটির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু।
ইরানের অবস্থান অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের অবসানসহ তেহরানের বিভিন্ন শর্ত মেনে নিতে হবে। এর মধ্যে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার দাবিও রয়েছে। যদিও পালটা ক্ষতিপূরণের দাবি করেছে যুক্তরাষ্ট্রও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments