রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
spot_img
spot_img

মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও সব ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের (ডিপি) কাছে ফান্ডটির ইউনিটধারী মার্জিন ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য চেয়েছে।

সম্পদ ব্যবস্থাপকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট অনুযায়ী যারা ফান্ডটির ইউনিট ধারণ করছেন এবং মার্জিন ঋণগ্রহীতা হিসেবে রয়েছেন, তাদের বিষয়ে একটি বিবরণী প্রস্তুত করে জমা দিতে হবে।

বিবরণীতে প্রত্যেক ইউনিটধারীর নাম, বিও আইডি নম্বর, ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর, ক্লায়েন্টভিত্তিক ইউনিট ধারণের পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের ব্যাংক হিসাবের নাম, হিসাব নম্বর ও রাউটিং নম্বর উল্লেখ করতে হবে।

সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও সব ডিপিকে আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে উল্লিখিত তথ্যসম্বলিত বিবরণী পাঠাতে বলা হয়েছে।

বিবরণীটি samfo@capitecbd.com ই-মেইল ঠিকানায় অথবা ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যালয়ে পাঠানো যাবে। প্রতিষ্ঠানটির কার্যালয়ের ঠিকানা—ইসলাম অ্যাসিওর সেন্টার (৬ষ্ঠ তলা), ৯১, মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

এ বিষয়ে কোনো তথ্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে +৮৮০ ১৭০৪-১৮৮৫০৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments